1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হ্যান্ডকাফসহ পলাতক কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রামে গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভীত্তিতে গত ১২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে হাফিজুল ও সমেলাকে গ্রেফতার করে ১৩ ফেব্রুয়ারি ওই দম্পতিকে ভূরুঙ্গামারী থানায় আনা হয়।

পুলিশ জানায়, ৫ জানুয়ারি ২০২৫ বিকাল সাড়ে ৫টার দিকে ভূরুঙ্গামারী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে বাবুরহাট বাজার এলাকা থেকে ১,৬২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হয় মাদক কারবারি দম্পতি—ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মো. হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছা. সমেলা বেগম (২০)। তবে আসামিদের থানায় নেয়ার পথে তাদের আত্মীয়-স্বজন ও উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি ২০২৫ তারিখ ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা (নম্বর-০৩) দায়ের করা হয়।

মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত চালিয়ে ৭ জানুয়ারি পালিয়ে যাওয়া আসামিদের হ্যান্ডকাফ উদ্ধার করে। তবে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান জানান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মাসুদ রানা এবং ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহমুদের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় সফল অভিযান পরিচালনা করেন।

১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে হাফিজুল ও সমেলাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় আনা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!