1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৫ এর কমিটি পুনর্গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী নয়জন সদস্যের এই কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেন।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামাণিককে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ সিরাজাম মুনির এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজনের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে। তবে আওয়ামী লীগ সমর্থনকারী শিক্ষককে কমিটিতে রাখা নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। ফলস্বরূপ পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে পূর্বের কমিটির সদস্য একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. আপেল মাহমুদ কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়টি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে তিনি ওই কমিটি থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!