1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ক্লাবটির ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মোঃ ইনজামুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম বলেন, “বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এমন ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সায়েন্স ক্লাব আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে। বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে সক্ষম হবে।”

প্রসঙ্গত,অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আইকিউ কম্পিটিশন (ব্রিংজল)। এছাড়াও অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।সেশনটি পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসাইন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!