রোকনুজ্জমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ের কুফল ও শিশুদের সামাজিক সুরক্ষা শীর্ষক এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনাসভায় শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় স্কুল শিক্ষর্থীরা বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহন করেন।
জেলা শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও স্কাউট ব্যক্তিত্ব একেএম সামিউল হক নান্টু। আলোচনায় অংশ নেন, কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট, সহকারী শিক্ষক খালেদা ইয়াসমিন, জেলা শুভসংঘের সহ সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি খাদিজা আক্তার পাখি, রোকন বাবু প্রমুখ।
সভায় প্রধান অতিথি সামিউল হক নান্টু বলেন, কুড়িগ্রামে চার শতাধিক চর ও ১৬টি নদ-নদীর কারণে অন্যান্য এলাকার চেয়ে পিছিয়ে আছে। আর্থ সামাজিক কারণে এখানে বাল্যবিয়ের হার বেশি। তাই নারী শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে দশম শ্রেণির স্বর্ণালী রায় বলেন বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনা অকালে ঝরে যায়। মেয়েদের স্বাস্থ্যগত সমস্যা প্রকট হয়, মাতৃ ও শিশু মৃত্যুর হারও বাড়ে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে সবার সচেতনতা প্রয়োজন। দশম শ্রেণির শিক্ষার্থী তাসিয়া আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার আলোচনায় অংশ নিয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবী জানান।
Leave a Reply