1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

কু‌ড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ‘ডে‌ভিল হান্ট’ অপারেশনে গ্রেফতার-৭

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

কু‌ড়িগ্রা‌ম প্রতি‌নি‌ধি : 

কুড়িগ্রামে জেলা পুলিশের ‘ডে‌ভিল হান্ট’ অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কু‌ড়িগ্রাম সদরসহ পাঁচ থানা এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পু‌লিশ জানায়, সারা দেশে অস্থিতিশীল সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ‌্যে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও এ অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মৎসজী‌বি লীগের সক্রিয় সদস্য বাচ্চু মিয়া (৫৫), পাঁচগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হো‌সেন সাদ্দাম (৩০), উলিপুর গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম ফুলু (৪৭), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম লিটন (৪৫), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবির উদ্দিন (৫০), তিলাই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল (৩৮) ও কচাকাটার নারায়নপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মো জুয়েল হোসেন (৩১)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, জেলা পুলিশের সকল থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!