1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

বিজিবির চাপে শূণ্যরেখায় সিসি ক্যামেরা খুলে নিয়ে গেল বিএসএফ

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিজিবির চাপে কুড়িগ্রামের দক্ষিন বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী( বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি এক ক্ষুদে বার্তায় নিশ্চিৎ করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে ৯ ফেব্রুয়ারি রবিবার রাত দুইটার দিকে পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিন বাঁশজানি (জোড়া) মসজিদ নামক স্থানে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে সিসি ক্যামেরাটি স্থাপন করে।

ক্যামেরা স্থাপনের বিষয়টি জানাজানি হলে বিজিবি পতাকা বৈঠকসহ নানাভাবে জোড়ালো প্রতিবাদ করে আসছিলো। ১০ ফেব্রুয়ারী সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি।
পরে ১১ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১১টায় বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারন করতে সম্মতি প্রকাশ করে।

বৈঠকে বিজিবির পক্ষে নেত্রিত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ’র পক্ষে নেত্রিত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!