1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় দিনব্যাপী এক যৌথ ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে টেরেডেস হোম এর কারিগরি সহায়তা এবং অলিম্পিক রিফুজি ফাউন্ডেশনের অর্থায়নে সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় দিনব্যাপী এক যৌথ ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী দিনব্যাপী এ কার্যক্রমে কুড়িগ্রাম সদরের চাঁখেন্দা খানপারা উচ্চবিদ্যালয়ের মাঠে এবং পৌরসভার ছয়ানী পারায়  কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সলিডারিটির পরিচালক এস এম হারুন অর রশিদ লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদ্দুজ্জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড় নির্বাচন বোর্ডের সদস্য রবিউল হাসান খান মনা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পরিচালক কামরুল ইসলাম কিরন, বিকেএসপির অ্যাথলেটিক কোর্স ফৌজিয়া হুদা জুই, অপরাজেয় বাংলাদেশের সভাপতি ও সাবেক জাতীয় খেলোয়াড় রেহানা পারভীন, টেরেডেস হোম ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার সুরজিত কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ভিজিট কার্যক্রমে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রকল্পেরভোগী, টিডিএইচ এবং সলিডারিটির বিভিন্ন কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে প্রকল্পের উপকারভোগীদের সাথে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সেতুবন্ধন  তৈরি হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!