1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

কুড়িগ্রামে তারুণ্য উৎসব পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা ও উঠান বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামে পালিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। 

এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মদলের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীগণ অংশগ্রহণ করেন।রবিবার সকাল ১১টায় শহর সমাজসেবা কার্যালয় চত্বর  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

পরে বিকালে কুড়িগ্রাম শহরের কলেজপাড়া কর্মদলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠকে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে অতিথিবৃন্দ তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করার জন্য তাদের সহযোগিতার জন্য নিজনিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান  জানান। তারুণের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!