1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ভোগান্তিতে সাত গ্রামের মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে রেলিং ও পাটাতন ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারী পারাপারে ঘটছে নানা দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি ভেঙে যাওয়ায় সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকের ফসল আনা নেওয়া ও গরু পারাপারে নানা সংকটে পরছে এলাকাবাসী। এই সেতু দিয়ে প্রতিদিন কমপক্ষে ৯ থেকে ১০ হাজার লোক যাতায়াত করে থাকে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃণাল কান্তি রায় জানান, কয়েকদিন পূর্বেও একটি গরু ওই সেতু থেকে পরে মারা গিয়েছে। রেলিং না থাকায় কিছুদিন আগেও কয়েকজন ছাত্র স্কুলে যাওয়ার পথে ব্রিজ থেকে সাইকেল নিয়ে পানিতে পড়ে যায়। বৃদ্ধ ও শিশুরা সেতুটি দিয়ে চলাফেরা করতে পারছে না। মাঝখানে ঢালাই ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল আরোহী এবং কৃষি পণ্য আনা নেওয়ায় চাষিরা পরছে বিপাকে। এই সেতু দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ গ্রামের মানুষ যাতায়াত করে।

 

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা, মাহফুজার রহমান ও আপেল মিয়া জানান, ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বর্তমানে সেতুটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আমরা কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতে পারি না।

এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য কাজল চন্দ্র রায় জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সোহেল রানা জানান, শতাধিক সেতুর প্রস্তাবনা দেওয়া আছে। তার মধ্যে এই সেতুটিও আছে। পরিদর্শন করে সেতুটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!