অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সকল প্রকার যান চলাচল এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
সন্ধ্যা সাতটার দিকে যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম থেকে ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে আটকে রেখেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’
Leave a Reply