1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, সংগঠনটির সাবেক সভাপতি পলাশ হোসেন ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান দুর্জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পঞ্চম কর্মপর্ষদের এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসেম আলী সেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ কুমার দত্ত।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: সোহেলী তাবাসসুম জান্নাত, মো. রেহনুল ইসলাম চমক, যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান তুসমি, সাংগঠনিক সম্পাদক: সায়েম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মাহফুজ হোসেন, দপ্তর সম্পাদক: মূসা ইব্রাহিম, সহ-দপ্তর সম্পাদক: ধ্রুব আহমেদ রনি, অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল সদর, সহ-অর্থ সম্পাদক: তানজিলা জাহান সুখী, গ্রন্থাগার সম্পাদক: মো. সাকিব আল হাসান, সহ-গ্রন্থাগার সম্পাদক: মাহাদি হাসান, পাঠচক্র সম্পাদক: মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক: সানজিদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেসেনাজ আফরিন মেঘ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির কবির, সোহানুর রহমান শাওন, যুক্তা যতি গোলদার, তাসনিম বিনতে হারুন, তাসকিয়া মুরসালিন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো. হাসেম আলী সেখ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ বুদ্ধিবৃত্তিক ও যুক্তিনিষ্ঠ জ্ঞানের চর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটায়। সাহিত্য সমাজের প্রতিচ্ছবি; সমাজের নানা অনুষঙ্গ সাহিত্যের মাধ্যমে প্রকাশিত হয়। সাহিত্য পাঠের মাধ্যমে আমরা মানবিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠি। সমাজের মানুষকে অভ্যন্তরীণভাবে শৈল্পিক ও সুন্দর করে গড়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই। সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!