1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামে রাতের আঁধারে সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেখতে পেয়ে কড়া প্রতিবাদ করে বিজিবি। দুপুর পর্যন্ত এ নিয়ে দুই পক্ষের আলোচনা চলছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সীমান্তবাসীরা জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশঝানি সীমান্তে নোম্যান্স ল্যান্ডের আলোচিত মসজিদটিতে দুই দেশের মানুষ নামাজ পড়ে। প্রায় দুই বছর ধরে বিএসএফ এর বাধাদিয়ে য় মসজিদটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সোমবার সকালে মসজিদটির সামনে সিসি ক্যামেরা দেখা গেলে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে ওই সীমান্তে অনানুষ্ঠানিক আলোচনায় বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা। দুপুর পর্যন্ত আলোচনা চলে।

আলোচনার সময় সর্বসাধারণকে আশপাশে থাকতে দেয়নি বিজিবি। জানা গেছে, সকাল থেকে বিষয়টি নিয়ে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে বিজিবি ও বিএসএফের মধ্যে। এতে দুই পক্ষ উত্তেজনা নিয়ে কথা বলেছে। পাশে সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিএসএফ সদস্য মোতায়েন করার কথাও বলছেন স্থানীয় বাসিন্দারা। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিজিবি জানায়, এটি বড় ঘটনা নয়। নির্মানাধীন মসজিদের কাজ গোপনে যাতে করতে না পারে সে কারণে তারা সিসি ক্যামেরা লাগিয়েছে। বিজিবির পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সেটি খুলে নেওয়ার কথাও বলেছে বিএসএফ।

বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটায়িনের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূণ্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!