1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

প্রতিবছর পালন করা হবে আবু সাঈদ দিবস: বেরোবি উপাচার্য

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করা হবে। এই দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ আবু সাঈদ দিবস পালনের আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, জাতীয় পর্যায়ে প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত শহীদ আবু সাঈদকে শ্রদ্ধাভরে স্মরণ করা। এ ক্ষেত্রে ১৬ জুলাই হতে পারে এক মোক্ষম সুযোগ। এ সময়, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

এ ছাড়া, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের কথাও উল্লেখ করেন অধ্যাপক ড. মো. শওকাত আলী।

এ দিকে, সিন্ডিকেটের সভায় বেরোবির ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নতুনভাবে নামকরণ করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মাণাধীন রোকেয়া হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে জানান বেরোবির উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!