বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন এবং একাডেমিক ভবন ১, ২ ও ৩-এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৯৩০ জন শিক্ষার্থী অংশ নেন।
পরীক্ষাকে কেন্দ্র করে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকেই বেরোবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে শুরু করেন। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য বিভিন্ন ছাত্রসংগঠন ও কোচিং সেন্টার বসার ব্যবস্থা করে।
ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে সন্তোষ জানানো হয়েছে।
Leave a Reply