1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়িতে গত এক বছরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১৩৯

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

ফুলবাড়ীতে গত এক বছরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ১২৬টি মাদক মামলা দায়ের করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের জানুয়ারি থেকে থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলাজুড়ে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮১ কেজি ৭০ গ্রাম  গাঁজা , ১ হাজার ৩৬৬ পিস ফেনসিডিল, ৩ হাজার ৪৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ বোতল মদ, ১ হাজার ৪৬৩ পিস স্ক্যাপ সিরাপ, ১১ গ্রাম হেরোইন ও ৯৯ পিস  ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

এছাড়া এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২৬টি মামলায় ১৩৯ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষ যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করতেন। পাশাপাশি সীমান্তে বিজিবি মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী প্রবেশের ব্যাপারে তৎপর হতো। তাহলে এ উপজেলা থেকে চিরতরে  মাদক নির্মূল করা সম্ভব বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!