1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে পেট্রোল পাম্প ওর্নাস এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম   ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট  এন্ড পেট্রাল পাম্প ওর্নাস অ্যাসাসিয়শনের কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৮ ফেব্রুয়ারি ) দুপুরে কুড়িগ্রাম মটর মালিক সমিতির প্রধান কার্যালয় হলরুমে কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্স এর মালিক সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমদকে সভাপতি ও নাগশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল  পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মােহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিটু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গােলাম ফারহাদ হােসেন, নারায়ণ কুন্ডু, আলী হাসান আকিফ, কােষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিটু, দপ্তর সম্পাদক মাে: আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম,  তাপস সরকার। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত  ছিলেন।
পরিচিতি সভায় সদস্যগণ বিভিন্ন  সমস্যা তুলে ধরে নবনির্বাচিত কমিটির কাছ সমাধানের দাবী করেন। এছাড়া গ্রামগুলোতে  যারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে  পেট্রাল ও ডিজেল বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা  ¯া গ্রহণের অনুরােধ জানান। শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি পরিচালনায় সকলের সহযাগিতা কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!