1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রাজিবপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুরে ১৭ পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রনি (২৫) ও মো. জাকির (২২) নামের দুই কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চর লাঠিয়াল ডাঙ্গা এলাকায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চর রাজিবপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে মাহমুদ হাসান রনি ও একই এলাকার মো. মিষ্টারের ছেলে মো. জাকির।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিওপির আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৮-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়াল ডাঙ্গা নামক এলাকা থেকে ১৭ পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রনি ও মো. জাকিরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ১টি সীম কার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৯১০ টাকা। এছাড়াও পলাতক রয়েছে ৫জন আসামী। একই দিন বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৩-৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাখনের চর এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ১৩৮ পিস ইয়াবা উদ্ধার করে বাঘার চর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান, ওই আসামীদের বিরুদ্ধে চর রাজীবপুর থানায় মামলা দায়ের করা হবে ও পুলিশের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!