1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ৩টি আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯৭ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ, রাজিবপুর প্রতিনিধি:

গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে উত্তরের জেলা কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটির প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহজালাল সবুজ বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা চারটি সংসদীয় আসনে বিভক্ত। এর মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তবে শিগগিরই ঘোষণা করা হবে।

(কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) নিয়ে কুড়িগ্রাম-২ আসন গঠিত। সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত।

শুধু উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন। এ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে প্রার্থী করা হয়েছে।

রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসন। এই আসনে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে তিনি রৌমারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যাম পদে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। তিনি রৌমারী উপজেলার জাদুর চর ইউনিয়নের দিগলাপাড়া এলাকার বাসিন্দা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!