আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাস দমনের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে “March for Justice” কর্মসূচি পালিত হয়।
প্রথমে কলেজ ক্যাম্পাস থেকে তাদের একটি র্যালি বের হয় এবং কুড়িগ্রাম শাপলা চত্বরে গিয়ে পুনরায় এটি কলেজের বটতলায় এসে শেষ হয় এবং র্যালি শেষে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আকাশ সহ কলেজ শাখার বিভিন্ন নেতাকর্মী।
Leave a Reply