1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: জনক্ষোভের প্রতিফলন, তবে অনভিপ্রেত ঘটনা—অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। তবে তারা দাবি করেছে, ভারতে পলাতক অবস্থায় শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ছয় মাসে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কোনো আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। তবে বুধবার রাতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটে।

সরকারের দাবি, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, যা জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়া, অভ্যুত্থানের আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতি ও নিপীড়নের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পর তিনি পালিয়ে গেলেও এখনো হুমকি-ধমকির ভাষায় বক্তব্য দিচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবৃতিতে ভারত সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে, যেন তাদের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া না হয় এবং শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত রাখা হয়।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া পুরোদমে চলছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। একইসঙ্গে, উসকানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তা সরকার খতিয়ে দেখছে।

সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!