1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : 

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল।

জানা গেছে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা কর্তৃক “March for Justice” এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। পরে র‌্যালি শেষে ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকারের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. রোকুজ্জামান রনিসহ উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!