নিজস্ব প্রতিবেদক:
নাগেশ্বরীতে নৈরাজ্যের সাথে জরিত থাকার সন্দেহে ৩জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, ৩জানুয়ারি নাগেশ্বরী থানার এসআই মোঃ মজিদুল শাহ্ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর হাতিয়ার ভিটা গ্রাম হতে ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ মৃত হাসেম আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪০), মোঃ আমজাদ হোসেন এর পুত্র মোঃ আইয়ুব আলী (৪২), মৃত জহুরুল হক এর পুত্র মোঃ আমিনুর রহমান, সর্ব সাং হাতিয়ার ভিটা, (২ নং ওয়ার্ড রায়গঞ্জ ইউনিয়ন, নাগেশ্বরীকে) গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
থানা সুত্রে জানা গেছে, তাদেরকে অত্র থানার নিম্নে বর্ণিত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।আসামীদের নামে নাগেশ্বরী থানার মামলা নং-০১, তাং ০১/০২/২০২৫ ইং।
এ ব্যাপারের নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply