1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসন করতে দোকান উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার, রাজারহাট প্রতিনিধি:

রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক ভিক্ষুককে পূণর্বাসন করতে মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকালে রকমারী দোকান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন ৪০হাজার টাকার বিভিন্ন রকমের মালমাল দিয়ে দোকান সাজিয়ে তাকে পূর্ণবাসন করা হয়। শাবলু উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের মোকছেদ আলীর ছেলে।

পঙ্গু শাবলু মিয়া (৪৩) পাঁচ বছর আগে ছাগল কেটে মাংস বিক্রি করতো। হঠাৎ করে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাত পা অকোজো হয়ে পড়ে। তার ২মেয়ে ১ বামন (বেটে) ছেলে। পুরু সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে অন্যের দানের পঙ্গু রিকসায় ভরকরে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। শাবলুর করুন কাহিনী স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ হলে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিপ্তরের নজরে আসে। পরে তাকে ভিক্ষা নামক খারাপ পেশা থেকে সরিয়ে নিয়ে আসতে তার বাড়িতেই নানা ধরনের পসরা সাজিয়ে রকমারী দোকান চালু করে দেন রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।

মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান পঙ্গু শাবলু মিয়ার দোকানটির উদ্বোধন করেন। এসময় শাবলুর স্ত্রী মোছাঃ রহিমা বেগম(৩২) আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ্র রহমতে সমাজ সেবা থেকে আজ দোকান পেলাম। এখন থেকে আমার স্বামী আর ভিক্ষা করতে বের হবে না।

দোকানে বসে খরচ(মালামাল) বিক্রি করবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সহকারী কর্মকর্তা মোছাঃ ববিতা খাতুন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ফ্লিড সুপারভাইজার মনসের আলী, কারিগরি প্রশিক্ষক আঃ হাকিম, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!