1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রৌমারীর মোটরসাইকেল আরোহী মিন্টুর

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি:

নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
স্থানীয় সূএে ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটক করা যায়নি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!