1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির নির্বাচন স্থগিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

আমির ফয়সাল, বিশেষ  প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে মহিলা কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বিজ্ঞ সহকারী জজ (চলতি দায়িত্ব)। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি (বুধবার)মহিলা কলেজে অভিভাবকদের ভোটে ৩ জন অভিভাবক সদস্য  নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।

উল্লেখ্য, ২ জানুয়ারি ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্নিং বডি পুনঃগঠনের জন্য তিন জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনি তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৪ জানুয়ারি আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক মনোনয়ন পত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন পত্র দিতে টালবাহনা করেন। এ ব্যাপারে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। কিন্তু  ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে মনোনয়নপত্র  না দেয়ায় আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৬ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানি শেষে  আজ সোমবার ( ৪ ফেব্রুয়ারি) বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্বদমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

এ ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে  বুধবার নির্বাচন হচ্ছেনা বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!