1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জনগণই তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ইউএনবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। তাদের দাবি দিন দিন বেড়েই চলেছে। আপনারাও জানেন এর পেছনে কারা জড়িত’।

তিনি বলেন, এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন।

কারা জড়িত এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমি কেন বলব, আপনারা জানেন না? যেটা আপনারা জানেন, সেটা কেন আমি বলব?’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা বলেন, ‘এ অবস্থায় আমার কি করা উচিত?’

‘এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব। সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব) যা বলেছেন, সেটা আপনারা ভালোভাবে প্রকাশ করেন, জনগণই তাদের (তিতুমীরের শিক্ষার্থী) রেললাইন থেকে উঠিয়ে দেবে’, যোগ করেন তিনি।

কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ বিকেল ৩টা ৪০ মিনিট থেকে কয়েকশো শিক্ষার্থী মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অন্তত ছয়টি ট্রেন চলাচল বিলম্ব হয় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহাদাত হোসেন। ফলে ট্রেন যাত্রীরা বিড়ম্বনার শিকার হন।

অন্যদিকে অবরোধের কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় অনেক যাত্রীকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!