1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রাজিবপুরে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) চর রাজিবপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন অত্র উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম বাবু এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। উপজেলা ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট প্রস্তুতকরণের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করায় জাউনিয়ার চরে অবস্থিত মেসার্স বি এস বি ব্রিকস এবং ধূলাউরি মৌজায় অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক দুইটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!