1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবিতে পামওয়েল তেল নিষিদ্ধের দাবি ইবি সিওয়াইবি’র

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পামওয়েল তেলের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ক্যাম্পাসে এর ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. এ বি এম জাকির হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল হোসেন বরাবর এ বিষয়ে লিখিত আবেদন করেন।

সংগঠনটির সদস্যদের মতে, বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিং ও ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে সয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পামওয়েল ব্যবহার করা হচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

 

আবেদনে উল্লেখ করা হয়, নিয়মিত পামওয়েল তেল ব্যবহারে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ওজন বৃদ্ধি এবং ক্যান্সারের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এতে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকায় রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফ বলেন, “কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ মূলত ভোক্তা অধিকার নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় আমরা ক্ষতিকর পামওয়েল তেল বন্ধের দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলের ডাইনিংয়ে এই তেল ব্যবহার করা হচ্ছে। সামান্য কিছু অর্থ সাশ্রয়ের জন্য শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা উচিত নয়। বিষয়টি বিবেচনা করেই আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি। প্রশাসনও দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের আশ্বাস দিয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!