1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারী সীমান্তে আটক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ভারতীয় নাগরিকের নাম নুর আলম (৩৫)। পেশায় কৃষক। তিনি ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসার বরাতে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা কোম্পানি কমান্ডার মহিউদ্দিন বলেন, ‘শনিবার সকালে দাঁতভাঙা কোম্পানির অধীন ধর্মপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে দাঁতভাঙা বিজিবি এবং ভারতীয় সঞ্জয় সাধু বিএসএফ সদরের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!