বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন তারা। অথচ মেমো চাইলে দোকানদাররা তা দিচ্ছেন না।
এ বিষয়ে এক ভোক্তা মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করেন। এ সময় ইউএনও তাকে বেশি দামে তেল না কেনার পরামর্শ দেন এবং কেনার ক্ষেত্রে মেমো সংগ্রহ ও সংরক্ষণ করার নির্দেশ দেন।
ভুক্তভোগীদের দাবি, কালোবাজারি ধরে রাখতে পন্য বিক্রয় এর পরে দোকানদার মেমো দিতে চায় না।স্থানীয় বাজারে নিয়মিত তদারকি বাড়ানো হলে এই অনিয়ম বন্ধ হবে। প্রশাসনের কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
Leave a Reply