1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া কুড়িগ্রামের দুই মেধাবী শিক্ষার্থীর পাশে এসএসসি-১৯৮৬ ব্যাচ

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজের দুই মেধাবী শিক্ষার্থী মেহেদী ও মাজিদুল এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষার প্রতি দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে ‘এসএসসি-১৯৮৬ ব্যাচ’ তাদের পাশে দাঁড়িয়েছে। ব্যাচের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজহিতৈষী জনাব কাজী কামালের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮৬ ব্যাচের কুড়িগ্রাম জেলা সভাপতি, রংপুর বিভাগীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, কুড়িগ্রামের শিক্ষার্থীরা যেন দারিদ্র্যের কাছে স্বপ্ন হারিয়ে না ফেলে।”

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন— “মেহেদী ও মাজিদুল শুধু নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটছে না, তারা পুরো কুড়িগ্রামের সম্মান ও সম্ভাবনাকে আরও সমুজ্জ্বল করছে। তাদের সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। ১৯৮৬ ব্যাচের এই মহানুভব উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি শুধু সহায়তার হাত নয়, বরং আগামী দিনের মেধাবীদের এগিয়ে যাওয়ার এক উদাহরণ, যা ভবিষ্যতে মানবিকতা ও শিক্ষার সমন্বয়ে আরও সুন্দর পথ রচনা করবে।”

 

উল্লেখ্য, এসএসসি-১৯৮৬ ব্যাচ দীর্ঘদিন ধরে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। তারা শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও তারা দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!