1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীতে আইন লঙ্ঘনের অপরাধে ৩টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

নাগেশ্বরী উপজেলার ৩টি ইটভাটায় আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম। 

শনিবার ১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে অবস্থিত ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সোনাইর খামারে অবস্থিত মেসার্স এম বি এম ব্রিকস, নিলুরখামার ব্যাপারীপাড়ায় অবস্থিত মেসার্স ডিএ ব্রিকস এবং আলেপের তেপতিতে অবস্থিত এস এন ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!