1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে সমবায় সমিতির কার্যালয়ে অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগাহাট আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, অফিসিয়াল কাগজপত্র ও সেখানাকা আসবাব পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আজ সকালের একটু আগে কুয়াশার মধ্যে হঠাৎ সমিতির কার্যালয়ে অগ্নিকাণ্ড দেখে আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি করে দৌড়ে আসেন। এর মধ্যে কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।

গংগাহাট আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার প্রদীপ কুমার পাল ও সভাপতি মমিনুল ইসলাম জানান, কিভাবে আগুনের সুত্রপাত তা আমরা তা বুঝতে পারিনি। তবে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তারা নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়েছে বলে জানান।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মানিক মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!