1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ায় ‘বায়োটেক স্কুলিং-২০২৫’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ায় গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (GNOBB)-এর উদ্যোগে কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বায়োটেক স্কুলিং-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (NYBB)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সহযোগিতা করেন। আয়োজনটি সঞ্চালনা করেন নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (NYBB)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রেজা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হয়। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবাসহ বিভিন্ন অনুজীবের মডেল উপস্থাপন, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অনুজীব পর্যবেক্ষণ, টিস্যু কালচার এবং জীবপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হয়। পাশাপাশি এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, জিন ক্লোনিং, মাটিবিহীন চাষাবাদ, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের জন্য জীবপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতা আয়োজনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি শীর্ষ ৪০ জন শিক্ষার্থীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষায়িত গবেষণাগার পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক ড. মোঃ রেজুয়ানুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন, অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল এবং বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম

প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ রেজুয়ানুল ইসলাম বলেন, “তোমরা জীবনে যেটাই করো না কেন, বিজ্ঞান অবশ্যই জানতে হবে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!