ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-
পাবনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্রা আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকুতুল্লাহ ফাহাদ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনজুরুল ইসলামকে সদস্যসচিব করা হয়। এই কমিটিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী পদ পেয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন পাবিপ্রবির তিন ছাত্রী।
তবে ওই তিন ছাত্রীর অভিযোগ, তাদের নাম কমিটিতে কীভাবে গেলো তারা সেটা জানেন না। তাদের না জানিয়েই কমিটিতে পদ দেওয়া হয়েছে।
ওই তিন শিক্ষার্থী হলেন, সমাজকর্ম বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জান্নাতুল বিশ্বাস প্রিয়ন্তী, অর্থনীতি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিশাত তাসনিম রিদি, স্থাপত্য বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের লাবণ্য বিনতে আরিফ।
Leave a Reply