1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টায় রতন নামের এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় এক যুবক গ্রেপ্তার ।লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে বুধবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া গ্রামের বাদল ব্যাপারীর ছেলে। তাঁর বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা আসেন। ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়া ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে টাকাসহ কোনো কিছুই খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে। পরে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাজু মিয়া। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মামলায় অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে সদর উপজেলার বড়বাড়ি থেকে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, অনুসন্ধান চালিয়ে রতনকে ব্যাংক ডাকাতির চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি হত্যা, চুরি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!