1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্র নিয়ে পাকিস্তান হাইকমিশনার ও রাবি উপাচার্যের আলোচনা 

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মো. নাজমুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ  সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তাঁরা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের  শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভা হয়।

এসময় পাকিস্তান হাইকমিশনার জানান যে, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় তিনশত বৃত্তির ব্যবস্থা আছে। রাবিও সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। তিনি আরো জানান যে, রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে। উপাচার্য পাকিস্তানের সমপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতায় গুরুত্বারোপ করেন হাইকমিশনার রাবিতে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানি ভিজিটিং প্রফেসর প্রেরণের ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহের বিষয়েও অবহিত করেন।

উপাচার্য রাবির পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করেন। এর আগে হাইকমিশনার রাবির জন্য কিছু বই উপহার দেন।

মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পরে হাইকমিশনার রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!