1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

এক মাসের ব‌্যবধা‌নে কুড়িগ্রামের চিলমারী-রাজিবপুর নৌপথে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়া‌রি) দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইব‌রিশাল এলাকার পশ্চিমে ব্রহ্মপুত্র নদে এই ডাকাতির  ঘটনা ঘটে। খবর পেয়ে নৌপু‌লিশ ঘটনাস্থলে পৌঁছায়।

চিলমারী নৌপু‌লি‌শ ফাঁড়ির এএসআই সেলিম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্ত‌ভোগী নৌ যাত্রী‌দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে চিলমারীর রমনা ঘাট থেকে রাজিবপুরের উদ্দেশে তালিকাভুক্ত এক‌টি নৌকা ছেড়ে যায়। নৌকা‌টি‌তে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। নৌকা‌টি চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পশ্চিম দি‌কে পৌঁছার পরপরই সশস্ত্র ডাকাত‌দের হামলার শিকার হয়। ১১ জনের ডাকাতদল ডিঙ্গি নৌকায় ক‌রে গি‌য়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে নৌকা থামিয়ে যাত্রী‌দের জিম্মি ক‌রে। তা‌দের সঙ্গে থাকা টাকা ও মোবাইলসহ অন্যান্য পণ্য নি‌য়ে চলে যায়। যাওয়ার সময় তারা যাত্রী নৌকার শ‌্যা‌লো ইঞ্জিনের হ‌্যা‌ন্ডেল নি‌য়ে যায়।

নৌকার ভুক্তভোগী যাত্রী মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা রাজিবপুরের উদ্দেশে যাওয়ার পথে কড়াইবরিশাল এলাকার পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে যখন আমাদের নৌকা অবস্থান করছিল, ঠিক ওই সময় কড়াইবরিশাল চরের তীর থেকে একটি ছোট নৌকা আমাদের দিকে আসতে শুরু করে। পরে কাছে এসেই দেশীয় অস্ত্র, শটগানসহ ডাকাত দলের ১১ জনের একটি দল আমাদের নৌকায় অতর্কিতভাবে হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমরা নৌকাসহ চরেই আটকা পড়ি। প‌রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমা‌দের নৌকা চালুর ব্যবস্থা ক‌রে।’

নৌপু‌লি‌শের এএসআই সেলিম সরকার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিচ্ছি। ১০/১১ জনের মু‌খোশ পরা এক‌টি দল নৌকার যাত্রী‌দের মোবাইল ও টাকা কেড়ে নি‌য়ে গেছে। আমরা তদন্ত করছি।’

গত বছরের ২১ ডিসেম্বর চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দুইশ’ বিঘার চরের কাছে নৌ ডাকাতির ঘটনা ঘটে। ১৬-১৭ জনের ডাকাত দল ‘পিস্তল’ ও দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে যাত্রী‌দের সর্বস্ব কেড়ে নি‌য়ে চলে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!