1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রংপুরে অনির্দিষ্টকালের রেল ধর্মঘট; কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে চরম দুর্ভোগে যাত্রীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রভাব পড়েছে কুড়িগ্রামে। ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ মঙ্গলবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সকালে কুড়িগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রাতের ট্রেন সকাল ৭টায় পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি। অনলাইনে বা কাউন্টারে টিকিট কেনা যাত্রীরা সকালে ট্রেনের আশায় স্টেশনে এসে ফিরে গেছেন। আবার অনেকে এখনও ট্রেনের আশায় বসে আছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার সৈনিক পাড়া রাকিব বলেন, ‘সকাল ৭টায় ঢাকার উদ্দেশে  কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি। ৯টা পর হলেও এখন রাতের ট্রেন না আশায় ভোগান্তিতে পড়লাম। স্টেশন মাস্টার বলছে, ১১টার দিকে ট্রেন আসবে, ট্রেন আসলে সিদ্ধান্ত হবে ওই ট্রেন ঢাকা যাবে কিনা।’

এ বিষয়ে কুড়িগ্রাম রেল কর্মকর্তা মো. বাবলু জানান, ‘ট্রেন ৭টার দিকে আসার কথা এখনও বিলম্ব। অনেক যাত্রী ট্রেন বন্ধের খবরে চলে গেছে। কেউ অপেক্ষায় আছে। তবে যারা ট্রেনের টিকেট কেটেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!