1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যম পরিচয় যাচাইয়ের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে পর্দানশীন নারী সমাজ নামের একটি সংগঠন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

এর আগে তারা দাবী আদায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেন। এতে জেলার প্রায় ৪ শতাধিক পর্দাশীল নারী অংশগ্রহণ করে।

মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্র করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে । চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান।

পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি দাবী তুলে ধরেন। দাবিগুলো হলো-
১. বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।
২. পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে।
৩. পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!