1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবিতে জাস্টিস ফর জুলাইয়ের উদ্যোগে দেয়াল লিখন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

শামীমা রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাস্টিস ফর জুলাইয়ের উদ্যোগে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ও রবিবার (২৬ জানুয়ারি) জাস্টিস ফর জুলাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নাহিদ হাসানের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান উপস্থিত থেকে কর্মসূচি পরিদর্শন করেন এবং তাদের সমর্থন জানিয়ে উৎসাহ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রধান ফটক, অনুষদ ভবন, ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন, বটতলা এবং ঝালচত্বরে দেয়াল লিখন করা হয়।

শিক্ষার্থীরা রঙ-তুলিতে বিভিন্ন দেয়ালে লিখেছেন, ‘দুর্নীতি করলেই কিন্তু পালাতে হবে’, ‘ছাত্র কেন রক্তাক্ত’, ‘উই আর লুকিং ফর শত্রুজ’, ‘ফেলানী হত্যার বিচার ঝুলে আছে কাঁটাতারে’, ‘বিচার কত দূর’, ‘গর্জে উঠলে ছাত্রসমাজ বদলে যায় ইতিহাস’–ইত্যাদি।

দেয়াল লিখনের বিষয়ে সংগঠনটির আহ্বায়ক নাহিদ হাসান বলেন, “জুলাই বিপ্লবের স্মৃতি জনসাধারণের হৃদয়ে জাগিয়ে রাখতে কাজ করে যাচ্ছে জাস্টিস ফর জুলাই, ইসলামী বিশ্ববিদ্যালয়। এই ধারাবাহিকতায় আজকের এই দেয়াল লিখন কর্মসূচি পালন করা হলো।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের স্পিরিটের সঙ্গে আমাদের প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে সীমান্তবর্তী কৃষক, শ্রমিক এবং দেশপ্রেমিক জনসাধারণ বিজিবির সঙ্গে একাত্ম হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের লেখনীতে মূলত এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!