1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে উত্তরবঙ্গ কৃষক সমাবেশে হাট-ঘাটের ইজারা বাতিলের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

হাট ও ঘাট থেকে সরকারি ইজারা প্রথা বাতিলের দাবি করা হয়েছে কুড়িগ্রামের কৃষক সমাবেশ থেকে। তারা বীজ বিপনন ও কৃষি বীজ আইন-২০১৮ বাতিলেরও দাবি করেছেন।

রোববার দুপুরে চিলমারী উপজেলার জোড়গাছ বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, “বাংলাদেশের হাট-ঘাটে ইজারা প্রথা বাতিল করতে হবে। যে কৃষকের শ্রমে-ঘামে ফসল উৎপন্ন হয় সেই কৃষকের জন্য কালো আইন বীজ বিপনন ও কৃষি বীজ আইন-২০১৮ বাতিল করতে হবে।

সরকার কৃষকের নামে প্রতিবছর ভর্তুকি হিসেবে ৪০ হাজার কোটি টাকার বরাদ্দ আমার কৃষককে না দিয়ে বিদেশি করপোরেশন বিভাগকে দেয়। যেখানে আমার কৃষককে মাত্র ৫০০ টাকা ঋণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কোমড়ে দড়ি বেঁধে নিয়ে যায়।”

 

তিনি বলেন, “সবচাইতে বেশি খাজনা তোলা হয় অদৃশ্য খাজনা হিসেবে। এই খাজনা তুলে নিয়ে উপদেষ্টারা এখন নাকি হেলিকপ্টারে চড়ে বেড়ায়। কৃষকের খাজনার টাকা দিয়ে অফিসারদের নতুন নতুন ব্রান্ডের গাড়ি কিনে দেওয়া হয়। তারা গাড়ি চালায়, তাদেরকে তেল কিনে দেওয়া হয়। ড্রাইভার রাখা হয়। সেই গাড়িতে পরিবার-পরিজন ভ্রমণও করেন। ঢাকা শহরে দুইতলা-তিনতলা রাস্তা নির্মাণে যোগান দেওয়া হয়। এ সবই কৃষকদের সঙ্গে উপহাস মাত্র।”

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ নিয়াজ রহমান, শিক্ষা ও শিশু সুরক্ষা আইন (শিশির) এর আহ্বায়ক রাখাল রাহা, অর্থনীতিবিদ দিদারুল ভূইয়া, মহাসমাবেশ কমিটির সদস্যসচিব আমিনুল ইসলাম বীর, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেস ক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল।

বক্তারা বলেন, দেশভাগের পর বিভিন্ন আন্দোলনে কৃষকরা প্রাণ দিলেও সেই কৃষককে কোনো সরকার মর্যাদা দেয়নি। তাদের রক্ত চুষে সরকাররা বিদেশি কোম্পনিগুলোকে সুবিধা দিলেও কৃষককে সবসময় বঞ্চিত থাকতে হয়েছে। বিভিন্ন কোম্পানিগুলো এখন সার-বীজ-কীটনাশকের ব্যবসা করে জমির উর্বরতা নষ্ট করলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

তারা আরো বলেন, এখানকার তাঁতী-জেলে-কৃষক সমাজ মহাজনদের হাতে জিম্মি হয়ে আছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশকে বাঁচাতে হলে ১২ দফা দাবি মেনে নিতে হবে। তাহলে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার আইন পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!