1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিভাগের নাম পুনর্বহালের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম পুনরায় ‘এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান হাসান শোভন বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আমাদের বিভাগের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আমরা যে নামে ভর্তি হয়েছি, সেই নামই পুনর্বহাল চাই। এটি আমাদের অধিকার।”

আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, “আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। তা না হলে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।”

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীতে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!