1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

সড়ক দুর্ঘটনায় চিলমারীর হাফেজ আবু তাহেরের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চিলমারী উপজেলার অত্যন্ত সদালাপী, সাদামনের মানুষ হাফেজ আবু তাহের। মাত্র ৩৩ বছর বয়সী হাফেজ আবু তাহের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা হাটখোলা গ্রামের মরহুম জামাল উদ্দিনের পুত্র, সবুজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক।

গতকাল শনিবার রাত ৯টার দিকে মাচাবান্দা চৌরাস্তার মোড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্বক আহত হন তিনি। সাথে সাথে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে, সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৯টা ২০ মিনিটে তার অকাল মৃত্যু হয়। হাফেজ আবু তাহেরের মৃত্যুর সংবাদ চিলমারীতে ছড়িয়ে পড়লে গোটা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

শত শত হাফেজের ওস্তাদ আবু তাহের অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। ৪ বছর আগে বিয়ে করেছেন তিনি। চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী জানান, হাফেজ আবু তাহের চিলমারী উপজেলা হাফেজ ক্যল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ২ মায়ের ৭ ভাই ২ বোনের মধ্যে আবু তাহের দ্বিতীয় মায়ের প্রথম সন্তান। তার ভাইয়েরা চিলমারীর বাইরে থাকায় জানাযা নামাজ ও দাফনের স্থান ও সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। হাফেজ আবু তাহেরের মৃত্যুতে চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা, উপজেলার সকল হাফেজ ও ওয়ালামায়ে কেরামগণ এবং যুগের খবর পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!