1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ

রৌমারীতে সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

পুলিশের হাতে জব্দ ট্রাকভর্তি বিনা মূল্যে বিতরণের মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি হয়। কর্মসূচি থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘রৌমারীর বই শেরপুরে কেন? প্রশাসন কী করে? অবিলম্বে বই চোরদের গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ বই চুরির ঘটনা ঘটানো হয়েছে।’

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রৌমারী শাখার সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ, আমীর হামজা, রিয়াজুল ইসলাম, শাহীন বাগী, শামীম আহম্মেদ প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রৌমারী শাখার সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ বলেন, ‘এতগুলো বই চুরির সঙ্গে শুধুমাত্র অফিসের পিয়ন জড়িত থাকতে পারে না। এর সঙ্গে অন্য কর্মকর্তারাও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। চুনোপুঁটি ধরলে হবে না। রাঘব বোয়ালদের ধরে বিচারের আওতায় আনতে হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!