1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদে মনোনিত হলেন ইবি অধ্যাপক

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ এর ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (চ), (ছ), (জ), (বা), (ঞ) এবং (ট) অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরবর্তী তিন বছরের জন্য সরকার কর্তৃক আট সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমার প্রথম কাজ হবে মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজানো। আধুনিক শিক্ষার তুলনায় মাদ্রাসা শিক্ষার অবস্থানটা অপেক্ষাকৃত পিছিয়ে আছে। দ্বিতীয়ত কাজ হবে ইসলামী শিক্ষার উন্নত গবেষণা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করা। ক্রমান্বয়ে এটাকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!