1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেডিকেলে ভর্তিতে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ১৬ জনের সুযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

মেডিকেল ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই কলেজ থেকে এবার ১৬ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। যা জেলার মধ্যে সর্বোচ্চ।

তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কলেজ থেকে প্রশংসাপত্র নিতে এসেছেন সাতজন শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, ‘আমরা দিন দিন অনেক এগিয়ে যাচ্ছি। যদি অভিভাবক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এগিয়ে আসেন এবং আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা আগামী বছর আরও ভালো ফলাফল করতে পারব ইনশাআল্লাহ। তাদের সমস্যাগুলো আমাদের জানাতে হবে, তাহলেই আমরা সঠিকভাবে তা সমাধান করতে পারব এবং সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হব।’

তিনি জানান, প্রতি বছর কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী বুয়েট, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এই কলেজের শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধির উদাহরণ ও  সাফল্য এটি।

শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা স্বীকার করে অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সমর্থনের সমন্বয়ে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষা ক্ষেত্রে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!