কুড়িগ্রাম প্রতিনিধি:
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে, এমজেএফ এর সহযোগীতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে ত্রৈমাসিক জেন্ডার সমতা ও জলবায়ু জোট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা সদরে অভিনন্দন কনভেনশন হলরুমে এ সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ সময় বিশিষ্ট সাংবাদিক সফি খানের সভাপতিত্বে এমজেএসকেএস’র জেলা সমন্বয়ক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সিভিল সাজেন আমিনুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ূন কবির সূর্য, অধ্যক্ষ প্রতিমা রানী, এমজেএসকেএস প্রতিনিধি রত্না রানী, ক্লাইমেটজ এ্যাকশন গ্রুপের জেলা সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বকসী প্রমূখ।
Leave a Reply