নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে একটি কিটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার থেতরাই বাজারেন ভাই-ভাই ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোশাররফ হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থেতরাই বাজারে খুচরা কিটনাশক ব্যবসায়ী ভাই-ভাই ট্রেডার্সের সামনে ট্রাকভর্তি টিএসপি সার আনলোড করতে দেখে উপজেলা কৃষি অফিসারকে খবর দেন স্থানীয়রা। কৃষি অফিসার মোশারফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানের মালিক রওশন আলীর কাছে জানতে চাইলে দোকান মালিক কোনো সদুত্তর কিংবা সার ক্রয়ের ভাউচার দেখাতে পারেননি। পরে দোকানের ভেতরে আরো ১৩৫ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
Leave a Reply