1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ২৪ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আগামী ২৪ জানুয়ারি জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী বক্তব্য রাখেন।

তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে কুড়িগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম ও অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল মতিন, জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মো. জহুরুল হক এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এদিকে কর্মী সম্মেলন সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের সাজসজ্জাসহ সবধরনের প্রস্তুতি মূলক কর্মকাণ্ড জোরদারভাবে চলছে। বুধবার বাদ আছর সম্মেলন মাঠ থেকে কুড়িগ্রাম শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেছেন এবং তার আগে মঙ্গলবার বাদ আছর শহর জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রাণকেন্দ্র প্রদক্ষিণ করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!